আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় র্যাব আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সালের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু এবং তার বান্ধবী মারিয়া।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, হামলার দিন ও তার আগে-পরে ফয়সালের সঙ্গে এই তিনজনের ঘনঘন ফোন যোগাযোগ ছিল।
এই নিয়ে র্যাবের হাতে মোট চারজন গ্রেপ্তার হলো। এর আগে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করা হয়।