শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

রাজধানীতে রূপালী ব্যাংকের বাসাবো উপশাখা উদ্বোধন

  • Update Time : Monday, December 1, 2025

আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে রূপালী ব্যাংক পিএলসি’র ৩৭তম উপশাখা হিসেবে বাসাবো উপশাখা উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর বাসাবোতে রূপালী ব্যাংকের এ উপশাখার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খিলগাঁও শাখার নিয়ন্ত্রণাধীন উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যবস্থাপনা পরিচালক সহকর্মীদের উদ্দেশে গ্রাহক সন্তুষ্টি অর্জন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি গ্রাহকদের ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা গ্রহন করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাঈন মইন।

এছাড়াও সবুজবাগ থানা বিএনপি’র আহবায়ক আশরাফুল রহিম, ব্যবসায়ী মো. মুরতুজা, নূর মোহাম্মদীয়া (সাঃ) হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. লোকমান হাকিম, ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম, রূপালী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোনাল ম্যানেজার মো. মাসুদুল হাসান, খিলগাঁও শাখার ব্যবস্থাপক আকতার হোসেন, মুগদা শাখার ব্যবস্থাপক মো. শামছুল হক ইভান ও বাসাবো উপশাখা প্রধান কবির আলমসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া করেন মুফতি নূরুল হুদা মারুফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com