শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

হলমার্কের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন

  • Update Time : Sunday, November 30, 2025

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বহুল আলোচিত ঋণ কেলেঙ্কারির মামলার আসামি মোঃ তানভীর মাহমুদ (৫৫)।

শনিবার (২৯ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

রাত সাড়ে ১১টার দিকে কারা অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা জান্নাতুল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুরুতর অসুস্থ অবস্থায় দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ডিএমসিএইচ-এ আনা হয়। পরে বিকেল ৪টায় হাসপাতালের ৬ তলা ৬০২ নম্বর ওয়ার্ডের এক্সট্রা বেড-১৯ এ তাকে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি CKD, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যাস্থমা, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসসহ জটিল নানা রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

মোঃ তানভীর মাহমুদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া হলেও তিনি রাজধানীর কাফরুল এলাকার বেগম রোকেয়া সরণিতে বসবাস করতেন।

তিনি রমনা থানার মামা নং ১৭(১০)১২, জি আর নং ১৭২/১২—এর আসামি ছিলেন। বিগত এক দশকের বেশি সময় ধরে তিনি কারাবন্দি ছিলেন।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টসূত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com