শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

সিএমইএ এক্সিবিউটর নাইট অনুষ্ঠিত

  • Update Time : Sunday, November 30, 2025

সিএমইএ এক্সিবিউটর নাইট ২০২৫ অনুষ্ঠিত আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় চলমান চারদিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫ আয়োজনের অংশ হিসেবে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো এক্সিবিউটর নাইট ২০২৫। আয়োজনে ছিল বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন -বিসিএমইএ। সহ আয়োজক এইচএলটি-ডিএলটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, একটা সময় শতভাগ আমদানি নির্ভর এই সিরামিক শিল্প এখন দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারেও জায়গা করে নিয়েছে। বিদেশি বিনিয়োগ আসছে এই সেক্টরে যা খুবই ইতিবাচক।

পরে এক্সিবিউটরদের হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা। এসময় উপস্থিত ছিলেন বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম। ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারী ইরফান উদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ ও আব্দুল হাকিম সুমন।

বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন , কিছু সুযোগ -সুবিধা নিশ্চিত করা গেলে সিরামিক হতে পারে দেশেরদ্বিতীয় রপ্তানি খাত। আর সে লক্ষ্য পূরণেই কাজ করছে বিসিএমইএ।

চতুর্থ বারের মতো এ আয়োজনে সিরামিক পণ্যের কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তির উপর বিশ্বমানের এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠানসহ ৩০০টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। এক্সপোতে অনুষ্ঠিত হয়েছে ৩ টি সেমিনার, জব ফেয়ার, বিটুবি এবং বিটুসি মিটিং এবং নতুন পণ্যের মোড়ক উম্মোচন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com