শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

নির্বাচন পরবর্তী সময়ে বিনিয়োগে দৃশ্যমান উন্নতি হবে: মাসরুর আরেফিন

  • Update Time : Saturday, November 29, 2025
মাসরুর আরেফিন

আসন্ন জাতীয় নির্বাচনের পর দেশে বিনিয়োগ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)–এর চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এ তিনি এসব মন্তব্য করেন।

মাসরুর আরেফিন বলেন, ‘বর্তমানে ক্রেডিট গ্রোথ কিছুটা ধীর। ব্যবসায়ীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন—এটা স্বাভাবিক, কারণ তারা জানতে চান দেশ কোন দিকে যাচ্ছে। আগের তুলনায় মূল্যস্ফীতি বেশ কমেছে। ১২ শতাংশ থেকে এখন নেমে এসেছে ৮.১৭ শতাংশে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য এটি ৫ শতাংশে নামিয়ে আনা।’

ডলার বাজারে স্থিতিশীলতা নিয়ে তিনি বলেন, ‘এখন ডলার মার্কেটে কোনও ধরনের হস্তক্ষেপ নেই। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বছরে রফতানি আয় হয় ৫০ বিলিয়ন ডলার, রেমিট্যান্স আসে ৩০ বিলিয়ন ডলার। অন্যদিকে আমদানি ব্যয় মাসে গড়ে ৫ বিলিয়ন ডলার। অর্থাৎ বার্ষিক আয়-ব্যয়ের ভারসাম্য এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। এতে বাজারে শৃঙ্খলা ফিরে এসেছে।’

ব্যাংকিং খাতের আন্তঃলেনদেন ও বহিঃখাতের ভারসাম্য প্রসঙ্গে তিনি জানান, প্রতিদিন ইন্টার-ব্যাংক মার্কেটে ৫০ মিলিয়ন ডলারের মতো লেনদেন হয়। একসময় যেখানে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি ছিল ১৯ বিলিয়ন ডলার, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪০০ মিলিয়ন ডলারে। অন্যদিকে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টে দেড় বিলিয়ন ডলারের উদ্বৃত্ত রয়েছে। তার মতে, এই সূচকগুলো আগামী দিনে আরও ভালো অবস্থায় পৌঁছাবে।

রিজার্ভ মানি ও ট্রেজারি বিল–বন্ড প্রসঙ্গে তিনি বলেন, “রিজার্ভ মানি এখন প্রায় ৩ লাখ কোটি টাকায় নেমে এসেছে। আগের সরকার ট্রেজারি বিল–বন্ড নিজেরাই কিনতো। এখন আর সে ধরনের ‘ডিভোল্ড’ করা হচ্ছে না। ফলে রিজার্ভ মানি স্বাভাবিক গতিতে আসছে।” তিনি আরও জানান, আমানতের প্রবৃদ্ধি কিছুটা কম হলেও প্রায় ১০ শতাংশ রয়েছে।

টপ টিয়ার ব্যাংকগুলোর ঋণ প্রবৃদ্ধি ইতিবাচক
এবিবি চেয়ারম্যান জানান, সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে ঋণ প্রবৃদ্ধি কম থাকলেও টপ টিয়ার ব্যাংকগুলোতে ঋণ প্রবৃদ্ধি আশানুরূপ ইতিবাচক। বিশেষ করে সিটি ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি ভালো অবস্থায় রয়েছে। নির্বাচন–পরবর্তী স্থিতিশীলতা এবং ম্যাক্রোইকোনমিক সূচকের উন্নতির ফলে দেশে বিনিয়োগ কার্যক্রম নতুন গতি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com