শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

বাংলাদেশে রফতানি করতে ১ লাখ টন চাল কিনছে পাকিস্তান

  • Update Time : Monday, November 24, 2025

বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কিনতে একটি দরপত্র আহ্বান করেছে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি)।

সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য প্রকাশিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমধ্যম দ্য ডন।

ডন জানায়, গেল ২০ নভেম্বর জারি করা টিসিপি টেন্ডার অনুসারে, মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিট।

প্রতিবেদন অনুসারে, করাচি বন্দর দিয়ে ‘ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রফতানির জন্য’ এক লাখ টন লম্বা দানার সাদা চাল (IRRI-6) কেনার জন্য কোম্পানি, অংশীদারিত্ব এবং একক মালিকদের কাছ থেকে ‘পৃথক সিল করা দরপত্র’ আহ্বান করা হয়েছে।

দরপত্র অনুসারে, চাল ‘পাকিস্তানে উৎপাদিত সবশেষ ফসলের মজুদ’ থেকে সরবরাহ করতে হবে এবং কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাকের চিহ্ন, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় এবং আক্রমণ ছাড়াই মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হতে হবে।

পাকিস্তান ও বাংলাদেশ ফেব্রুয়ারিতে ৫০ হাজার টন চাল আমদানির মাধ্যমে সরাসরি (সরকার পর্যায়ে) বাণিজ্য শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com