শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

আইবিসিএফ টাস্ক কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত

  • Update Time : Monday, November 24, 2025
Oplus_131072

আইবিসিএফ এর টাস্ক কমিটির ৪৩তম সভা বৃহস্পতিবার (২০ নভেম্বর) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ের সভা কক্ষে রুমে অনুষ্ঠিত হয়।

সভায় আইবিসিএফ টাস্ক কমিটির চেয়ারম্যান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে¡ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিসিএফ এর অনারারী সচিব নূরুল ইসলাম খলিফা।

সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্দেশিত ইসলামী ব্যাংক ও কনভেনশনাল ব্যাংকের বাণিজ্য ও ঋণ সুবিধার উপর এক্সাইস ডিউটি/শুল্ক কর্তনসংক্রান্ত বিদ্যমান বৈষম্য দূরীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা, সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামী ব্যাংক ব্যবস্থা সম্পর্কে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার কার্যক্রম জোরদার করা এবং অর্ধবার্ষিকী নিউজলেটার প্রকাশনা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় টাস্ক কমিটির সদস্যদের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর প্রশাসক বদিউজ্জামান দিদার, ইউনিয়ন ব্যাংক পিএলসি এর প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির সহযোগী প্রশাসক মোঃ কাউসার পাঠান উপস্থিত ছিলেন।

এছাড়াও সদস্যভুক্ত ব্যাংকের প্রতিনিধি এক্সিম ব্যাংক বাংলাদেশ পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সাদাত, প্রাইম ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ. চৌধুরী, ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টিপু সুলতান, পূবালী ব্যাংক পিএলসি এর জেনারেল ম্যানেজার রুহুল আমিন, ব্যাংক এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবিএম বুরহান উদ্দিন এবং আইবিসিএফ এর সহকারী সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com