শিরোনাম
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৬ ডলার ১০ সেন্ট দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ইইউর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আশাবাদ সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন স্বপ্ন’র সিস্টেম সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে: সাব্বির হাসান নাসির ডিজিএফআই,র সাবেক পরিচালক আফজাল নাছেরকে মিরপুর থেকে গ্রেপ্তার ২০০ কোটির জন্য হাজার কোটি টাকার কারখানা বন্ধ: বিটিএমএ সভাপতি জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টায় ৩৮৬ অভিযান, ২১৪ মামলা আমদানি ব্যয়ের চাপে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩৪ বিলিয়নের নিচে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি

  • Update Time : Monday, November 24, 2025

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিএয়ার) সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় নম্বরে। আজ সোমবার সকাল ১০টা ৪ মিনিটে সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর ৪৪১। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ২২০ এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে কলকাতা।

চতুর্থ নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com