শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, November 23, 2025

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি -এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৩ নভেম্বর) ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।

সকাল ৯টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানির পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। শেয়ারহোল্ডারগণের বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে।

স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে জনাব কাজী হারুন অর রশিদ ও অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।

সভায় শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য দেন— কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ ২১৮ কোটি ছয় লাখ ৬৬ হাজার ৯৬৬ টাকা প্রদান করেছে।

এছাড়া, বিদ্যমান শ্রম আইনের আলোকে কোম্পানি মুনাফার শতকরা পাঁচ ভাগ টাকা অর্থাৎ চার কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৩৯১ টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।

সভায় কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহেরসহ অন্যান্য পরিচালকগণ, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার ও নির্বাহী পরিচালক ও কোম্পানি সেক্রেটারী উপস্থিত ছিলেন।

কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি, ইবনে সিনা পরিবারের সব সদস্যের কল্যাণ, ২০২৪ সালের জুলাই-গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com