শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

৩০০ দরিদ্র মেধাবীর মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান

  • Update Time : Wednesday, November 19, 2025

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩০০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

বুধবার (১৯ নভেম্বর) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীবৃন্দ বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারী মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৫০ জন ছাত্র এবং ১৫০ জন ছাত্রী রয়েছেন। চার বছরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে তাদের কোর্স সম্পন্ন করতে সর্বমোট ৩ কোটি ৮১ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে।

অনুষ্ঠানে ৫০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী স্বশরীরে অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করেন। বৃত্তিপ্রাপ্ত অবশিষ্ট ২৫০ জন ছাত্র-ছাত্রীর বৃত্তির অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: সানাউল্লাহ সাহিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ মো: আব্দুল বারেক, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান, মো: মশিউর রহমান চমক, তাহেরা ফারুক, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান, আব্দুল হাকিম, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস, ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো: আমজাদ হোসেন, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান তরিকুল ইসলাম এবং ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ-সহ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০০৬ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। অদূর ভবিষ্যতেও মেধাবীদের সহযোগিতার ক্ষেত্রে আমাদের সাহায্যের হাত সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ্। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মতো মেধাবীরাই একদিন সমাজকে পরিবর্তন করবে। সমাজের সবার জন্য ন্যায্য ও মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তাছাড়া মেধাবীদেরকে সৎকর্মের মাধ্যমে তাদের জীবন গড়ে তোলার পাশাপাশি আলোকিত মানুষ হওয়ার পরামর্শ প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক কর্তৃক এই বৃত্তি প্রদান শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহযোগিতা নয় বরং তাদেরকে অনুপ্রেরণা, সাহস ও উৎসাহ প্রদান। বিগত বছরগুলোতে সমাজের অস্বচ্ছল জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছে তার স্বীকৃতি হিসেবে ব্যাংকের পক্ষ থেকে মেধাবীদেরকে এই স্বীকৃতি প্রদান। আমরা চাই ভবিষ্যতে তারা দ্বিগুণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পড়াশুনায় গভীর মনোনিবেশ করে নিজের, পরিবারের, সমাজের ও সর্বোপরি দেশের ভাগ্য উন্নয়নে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com