শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ডলার

  • Update Time : Sunday, November 16, 2025

চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে দেশে ১৫২ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ হাজার ৫৬৫ কোটি টাকা।এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার বা প্রায় ১ হাজার ২২১ কোটি টাকা।

রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৯৯ লাখ ডলার।

পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৮৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০০ কোটি ৯ লাখ ডলার এবং বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৮ লাখ ডলার।

এর আগে বিদায়ী অক্টোবরজুড়ে দেশে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি। এই হিসাবে গত মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com