শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

বিজিআইসি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, November 9, 2025

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি)-এর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর আফতাবনগর কিক অফিসিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে ক্লেইমস অ্যান্ড রি-ইনসিওরেন্স এবং রানার-আপ হয়েছে এইচআর বিভাগ।

বিজিআইসি’র বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত চারটি দল উক্ত ফুটবল খেলায় অংশ গ্রহণ করে ।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এই টুর্নামেন্ট চলে।

খেলার মাঠে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজিআইসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (টেকনিক্যাল) মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ।

টুর্নামেন্টের ধারাভাষ্যে ছিলেন এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম এবং অবলিখন বিভাগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হাসান মাহমুদ রিয়াদ।

কোম্পানীর প্রধান কার্যালয়ে চ্যাম্পিয়ান ক্লেইমস অ্যান্ড রি-ইনসিওরেন্স এবং রানার-আপ এইচআর বিভাগের দলীয় অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী।

পুরস্কার বিতরণের সময় তিনি বলেন, এই খেলার মাধ্যমে বিজিআইসি’র ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

পুরস্কার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ইমরান রউফ, চৌধুরী মোঃ আবু সাঈদ, মোঃ নজরুল ইসলাম, রাশিদা বানু, সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, মোঃ মানিক মিয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব সাইফুদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com