শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

  • Update Time : Sunday, November 9, 2025

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি, টিএমএসএস মেডিকেল কলেজ এবং টিএমএসএস এর অধীনে পরিচালিত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সেলফিন ও এমক্যাশ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ফি পেমেন্ট সম্প্রতি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় এখন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি ও অন্যান্য পেমেন্ট ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র ও ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে আরা বেগম ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মোঃ শিহাবুদ্দীন।

এর আগে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে “ইসলামি ব্যাংকিং এন্ড ইটস ডিজিটাল প্রাডাক্টস: এক্সেপ্টেন্স এন্ড বেনিফিটস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন নির্বাহী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com