শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা কবে, জানালেন ডা. শফিকুর রহমান

  • Update Time : Tuesday, November 4, 2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার ভোরে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন দলটির আমির।

প্রায় ১৫ দিনের এ সফরকালে তিনি প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠান ও মতবিনিময় সভায় অংশ নেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের প্রস্তুতির কথাও তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি ২৩৭ জন প্রার্থী প্রাথমিকভাবে ঘোষণা করেছে, অথচ জামায়াতে ইসলামী এক বছর আগেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছে। দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান।

ড. শফিকুর রহমান বলেন, দেশে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর উচিত দেশের স্বার্থকে সামনে রেখে দায়িত্বশীল আচরণ করা।

তিনি আরো বলেন, ভিন্ন মত পোষণ করা গণতন্ত্রের অন্তর্ভুক্ত, তবে তা কখনো দ্বন্দ্ব বা সংঘাতে পরিণত হওয়া উচিত নয়।

এ সময় প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এখনো নানা জটিলতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনের প্রতি ভোটার তালিকা হালনাগাদের নির্ধারিত সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর আহ্বান জানান।

পুনরায় আমির হিসেবে নির্বাচিত হয়ে আপনার অনুভূতি কী? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমির হিসেবে আমি নির্বাচিত হইনি, বরং আমার সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্ব অর্পণ করেছেন। বিদেশে যেখানেই গিয়েছি দেশ ও দেশের স্বার্থের কথা বলেছি। যত জায়গায় গিয়েছি, সব জায়গায় প্রশংসা পেয়েছি।

এর আগে সোমবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরমধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন তিনটি আসনে। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে মনোনয়ন পেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন। খালেদা জিয়াসহ ১০ নারী বিএনপির মনোনয়ন পেয়েছেন। ৬৩টি আসন ফাঁকা রয়েছে। এসব আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com