শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

পুনরায় পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

  • Update Time : Thursday, October 30, 2025

রাশিয়াসহ অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের সাথে পাল্লা দিয়ে এবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন তিনি। খবর সিএনএনের।

পোস্টে ট্রাম্প আরও জানান, খুব শিগগিরই ওয়াশিংটনের এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তিনি দাবি করেন, বিশ্বের যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভাণ্ডার সবচেয়ে সমৃদ্ধ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, আর তৃতীয় স্থানে উল্লেখযোগ্য ব্যবধানে রয়েছে চীন।

মার্কিন প্রেসিডেন্টের মতে, অন্যান্য দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্রও এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

এদিকে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া সফলভাবে একটি পোসেইডন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা সম্পন্ন করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই অস্ত্রটি বিশাল আকারের বিকিরণযুক্ত সমুদ্র তরঙ্গ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চলগুলোকে ভয়াবহভাবে ধ্বংস করার সক্ষমতা রাখে।

ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার পর, পুতিন প্রকাশ্যে তার পারমাণবিক ক্ষমতা প্রদর্শন করেন। রাশিয়া গত ২১ অক্টোবর ‘বুরেভেস্তনিক’ নামের নতুন ক্রুজ মিসাইল পরীক্ষা করে, আর ২২ অক্টোবর পারমাণবিক অস্ত্রের মহড়া পরিচালনা করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। সাধারণত এ ধরনের পরীক্ষা নতুন অস্ত্রের কার্যক্ষমতা যাচাই এবং পুরনো অস্ত্রগুলো কার্যকর আছে কিনা তা নির্ধারণে সহায়তা করে।

গবেষণা সংস্থাগুলোর তথ্যানুসারে, বর্তমানে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৮৭ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে। এর মধ্যে রাশিয়ার হাতে রয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার, আর যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে পাঁচ হাজার একশটির মতো পারমাণবিক ওয়ারহেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com