শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

ওয়ালটনের ১৯তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত: ১৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের সন্তুষ্টি

  • Update Time : Tuesday, October 28, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি, সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

দেশের রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক প্রতিকূলতার মধ্যেও ১৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণায় সাধারণ বিনিয়োগকারীরা সন্তুষ্টি প্রকাশ করে পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানিয়েছে।

তাঁরা দেশে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপনে ওয়ালটনের বিনিয়োগ ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করেন যে অচিরেই ১০০-রও বেশি দেশে ওয়ালটনের বৈশ্বিক বাজার সম্প্রসারিত হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারের উপস্থিতিতে মঙ্গলবার (২৮ অক্টোবর, ২০২৫) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম।

সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম মঞ্জুরুল আলম অভি, স্বতন্ত্র পরিচালক শামসুল আলম মল্লিক, এফসিএ, প্রফেসর মো. সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ, এবং আখতার মতিন চৌধুরী, এফসিএ, এফসিএস। এছাড়া উপস্থিত ছিলেন সংবিধিবদ্ধ নিরীক্ষক, কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত ছিলেন পরিচালক এস এম রেজাউল আলম, তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমাসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার। সভা সঞ্চালনা করেন কোম্পানির সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস।

স্বাগত বক্তব্যে চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, “দেশীয় উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর শিল্পায়নের মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বৈশ্বিক মঞ্চে প্রতিষ্ঠিত করা হয়েছে।” তিনি জানান, স্থানীয় বাজারে নেতৃত্বের পাশাপাশি ৫০টিরও বেশি দেশে ওয়ালটনের পণ্য রপ্তানি হচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোম্পানির আর্থিক সূচকের উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “আন্তর্জাতিক বাণিজ্য অস্থিরতা ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও ওয়ালটন দৃঢ় পদক্ষেপ ও সময়োপযোগী কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সফলভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করেছে।”

তিনি জানান, বিভিন্ন খাতে ব্যয় নিয়ন্ত্রণ ও দেশীয়-আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের ফলে গত অর্থবছরে কোম্পানির মুনাফা হয়েছে এক হাজার কোটি টাকার বেশি।

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং কার্যক্রমের অংশ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল টিমের রিজিওনাল স্পন্সর হয়েছে ওয়ালটন। এর ফলে মেসি, মার্টিনেজসহ আর্জেন্টিনার তারকা ফুটবলারদের মাধ্যমে ওয়ালটনের ব্র্যান্ডিং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক হিসাব, নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন ও ১৭৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
এছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স এ কাশেম অ্যান্ড কোং, চার্টার্ড একাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মেসার্স মোহাম্মদ সানাউল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস, চার্টার্ড সেক্রেটারি অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস নিয়োগ ও তাঁদের পারিশ্রমিক অনুমোদন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com