শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

দেশীয় বাজারে মানসম্পন্ন বোর্ড ‘প্লাইম্যাক্স’ নিয়ে এলো আরএফএল

  • Update Time : Friday, October 24, 2025

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল পার্টিকেল বোর্ড উৎপাদন ও বিপণন খাতে নতুন ব্র্যান্ড ‘প্লাইম্যাক্স’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল নতুন ব্র্যান্ডটির মোড়ক উন্মোচন করেন।

মূলত সহজলভ্য, সাশ্রয়ী ও সহজে বহনযোগ্য হওয়ায় পার্টিকেল বোডের্র বহুমুখী ব্যবহার রয়েছে। ব্যবহারের প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ফার্নিচার, ইন্টেরিয়র ডেকোরেশন, কিচেন ক্যাবিনেট, দরজা ও ফ্লোর টাইলস।

বাংলাদেশে বর্তমানে পার্টিকেল বোর্ডের বার্ষিক বাজার প্রায় ৩,০০০ কোটি টাকা, বার্ষিক প্রবৃদ্ধি ১২ শতাংশ। দেশের বাজারে ব্যবহৃত পার্টিকেল বোর্ডের ৭০-৭৫ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয়, আর বাকি ২৫-৩০ শতাংশ আমদানি করা হয়। মূলত ভারত, চীন ও মালয়েশিয়া থেকে এ পার্টিকেল বোর্ড আমদানি হয়ে থাকে।

আরএফএল ‘প্লাইম্যাক্স’ ব্র্যান্ডের পার্টিকেল বোর্ড উৎপাদন করছে নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত নিজস্ব কারখানায়। কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৩ লাখ পিস, যা আগামী দুই বছরের মধ্যে পাঁচ গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ খাতে আরএফএলের মোট বিনিয়োগ ২০০ কোটি টাকা। বর্তমানে মোট জনবল ৫০০ জন। আগামী ২ বছরে আরও ১০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এ ব্যবসায়।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, বাংলাদেশে ইঞ্জিনিয়ারড উড প্রোডাক্টের চাহিদা দ্রুত বাড়ছে। ফার্নিচার, দরজা ও ইন্টেরিয়র খাতে আমাদের বিদ্যমান ব্যবসার ধারাবাহিকতা সরবরাহ নিশ্চিত করতে এবং ক্রেতাদের সাশ্রয়ী, মানসম্পন্ন বিকল্প দিতে আমরা পার্টিকেল বোর্ড বাজারে নিয়ে এসেছি। আশা করছি আমাদের আরএফএলের অন্যান্য পণ্যের মতো এ পণ্যটি ভোক্তার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো, নগরায়ণ ও নানাবিধ কারণে পার্টিকেল বোর্ডের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তবে এ খাতের অগ্রগতিতে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সরকার যদি কাঁচামাল আমদানি সহজ করে ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে, তাহলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম বলেন, প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ড প্যারাফিন মোম যুক্ত, যা পানি প্রতিরোধক হিসেবে কাজ করে। এতে ব্যবহৃত হয়েছে জিরো এমিশন আঠা, যা শক্ত বন্ধন নিশ্চিত করে। প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ড অনুমোদিত ডিলার, রিটেইলার ও কেনাকাটার জনপ্রিয় অনলাইন সাইট অথবাডটকমের মাধ্যমে সারাদেশে পাওয়া যাবে। প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ডের প্রতি পিসের সর্বোচ্চ খুচরা মূল্য ১,৯৬০ টাকা।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনিম, প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের হেড অব মার্কেটিং শফিক শাহীন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com