শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে নবীনবরণ-বিদায় সংবর্ধনা

  • Update Time : Friday, October 24, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, শিক্ষা, গবেষণা, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দুদেশের মধ্যে বিরাজমান এ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সময়ের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। ক্লাসের প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডেও অংশ নিতে হবে। বাংলা ভাষাসহ অন্তত একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এরআগে কলাভবনের সামনে থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়। আলোচনা পর্ব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com