শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

ভারত ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি

  • Update Time : Thursday, October 23, 2025

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ ১৮ নভেম্বর। একই দিনে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও মিয়ানমার। তার আগে ১৩ নভেম্বর আফগানিস্তান ফিফা ফ্রেন্ডলি খেলবে বাংলাদেশের বিপক্ষে।

আফগানিস্তান তাদের হোম ম্যাচটি করতে যাচ্ছে ঢাকায়। এই ম্যাচ দিয়ে ঢাকার নিরপেক্ষ ভেন্যু হিসেবেই অভিষেক হবে। আফগানিস্তান কয়েকদিন আগে ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলবে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। বৃহস্পতিবার রাতে বাফুফে ম্যাচের ভেন্যু ও সময় ঘোষণা করেছে। বাংলাদেশ এরই মধ্যে এশিয়ান কাপের বাছাই থেকেই বিদায় নিয়েছে। বাকি আছে দুটি ম্যাচ। ঘরের ভারতের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ সিঙ্গাপুর গিয়ে খেলবে আগামী বছর মার্চে।

বাংলাদেশের মতো ভারতও বিদায় নিয়েছে বাছাই পর্ব থেকে। তবে দুই দেশের মর্যাদার লড়াই ঘিরে দর্শকদের ঠিকই ব্যাপক আগ্রহ আছে। ভারতের বিপক্ষে ম্যাচে আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের জন্য বাড়তি পাওয়াই হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com