শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

ফেসবুক ব্যবহারে সতর্ক থাকতে শিক্ষক-কর্মচারীদের মাউশির নির্দেশ

  • Update Time : Thursday, October 23, 2025

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশিকা ও নতুন সাইবার সুরক্ষা আইন বা অধ্যাদেশ মানতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ) মো. খালিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, এসব নীতিমালা অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল, যা অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

মাউশি ভেঙে গঠন হচ্ছে মাধ্যমিক ও কলেজ শিক্ষা অধিদপ্তর
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাউশির আওতাধীন সব দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং সাইবার স্পেসে আচরণ বিষয়ে বিদ্যমান সরকারি নির্দেশনা মানতে হবে। এ নির্দেশনা না মানলে তা সরকারি কর্মচারীর আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ হতে পারে।

নির্দেশনায় সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এবং সাইবার সুরক্ষা আইন/অধ্যাদেশ, ২০২৫ (২৫ নং অধ্যাদেশ)-এর কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com