শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

ঢাকার শীর্ষ কলেজগুলোতে পাসের হার কত

  • Update Time : Thursday, October 16, 2025

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এইচএসির ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে ঢাকার সেরা ১০ কলেজের মধ্যে ১ম স্থানে রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। এখানে মোট পরীক্ষার্থী ছিল ১৬৯৩ জন। পাস করেছে ১৬৯২ জন। পাসের হার ৯৯.৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২১৮ জন।

২য় স্থানে রয়েছে মাইলস্টোন কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষার্থী ছিল ২৯৮১ জন, পাস করেছে ২৯৭৬ জন। পাসের হার ৯৯.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৫১ জন।

৩য় স্থানে রয়েছে ঢাকা রেসিডিয়ান্সশিল মডেল কলেজে, পরীক্ষার্থী ছিল ১০১৬ জন। পাসের হার ৯৯.৮০ শতাংশ। আর প্রতিষ্ঠানটি মোট জিপিএ-৫ পেয়েছে ৮৫১ জন।

৪র্থ স্থানে নটরডেম কলেজ। এখানে পরীক্ষার্থী ছিল ৩২৩৯ জন এবং পাস করেছে ৩২২৬ জন। পাসের হার ৯৯.৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৫৪ জন।

৫ম স্থানে রয়েছে শহীদ বীর উত্তম এল টি আনোয়ার গালর্স কলেজ। এখানে পরীক্ষার্থী ছিল ১২৮৬ জন, পাস করেছে ১২৭৯ জন। পাসের হার ৯৯.৪৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৭৭ জন।

৬ষ্ঠ স্থানে রয়েছে ঢাকা কলেজ। প্রতিষ্ঠানটিতে মোট পরীক্ষার্থী ছিল ১৪৪২ জন। পাস করেছে ১২১৭ জন এবং পাসের হার ৯৮.৭৭ শতাংশ। এছাড়া ৮৫৭ জন জিপিএ-৫ পেয়েছে।

৭ম স্থানে রয়েছে ঢাকা সিটি কলেজ। এখানে পরীক্ষার্থী ৩৪৪১ জন, পাস করেছে ৩৩৬৯ জন। পাসের হার ৯৭.৯১ শতাংশ।

৮ম স্থানে রয়েছে আদমজী ক্যান্টমেন্ট কলেজ। এখানে পরীক্ষার্থী ছিল ২৩৬৭ জন, পাস করেছে ২৩১৫ জন। পাসের হার ৯৭.৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১২২৯ জন।

৯ম স্থানে রয়েছে বিএএফ শাহিন কলেজ (কুর্মিটোলা)। প্রতিষ্ঠানটিতে পরীক্ষার্থী ছিল ১১৬৬ জন, পাস করেছে ১১৪০ জন। পাসের হার ৯৭.৭৭ এবং জিপিএ-৫ পেয়েছে ২৮৪ জন।

১০ স্থানে রয়েছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এখানে পরীক্ষার্থী ছিল ১৭৭৮ জন যার মধ্যে পাস করেছে ১৭৭১ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৭ .৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়ছে ৮৭৪ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com